সাবেক এমপি জর্জ ফের ২ দিনের রিমান্ডে
মোহাম্মদপুরে অটোরিকশাচালককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কুষ্টিয়া-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ফের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আলতাফ হোসেন তার তিন দিনের রিমান্ড শেষে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ আদেশ দেন।
গত ১৭ সেপ্টেম্বর ঢাকার লালমাটিয়া এলাকা থেকে আলতাফকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা।
গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভে অটোরিকশা চালক মো. রনি নিহত হওয়ার ঘটনায় এ হত্যা মামলা করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে