Views Bangladesh Logo

রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য রাজধানী নয়া দিল্লির নিগমবোধ ঘাট শশ্মানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

এ সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধীদল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীসহ অনেক রাজনীতিবিদ এই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, শনিবার মনমোহন সিংয়ের মরদেহ প্রথমে নয়া দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালায়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাধারণ মানুষ এই সাবেক প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান।

তাঁর মৃত্যুতে দেশজুড়ে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সময়টিতে ভারতজুড়ে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতের কংগ্রেস দলীয় এই সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনসহ দলের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাত দিনের জন্য স্থগিত করেছে কংগ্রেস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ