Views Bangladesh Logo

বাধ্যতামূলক অবসরে ডিজিএফআই’র সাবেক ডিজি সাইফুল

ফোর্সেস ইন্টেলিজেন্স ডিরেক্টরেট জেনারেলের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সেনাবাহিনী। আর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী।

সাইফুল বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৪তম বিএমএ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পান। তিনি বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন।

সাইফুলকে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি ডিজিএফআই’র ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত ৩ সেপ্টেম্বর সাইফুল আলম, তার স্ত্রী এবং সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পাশাপাশি সমস্ত ব্যাংককে অ্যাকাউন্ট-সম্পর্কিত তথ্য বা নথি যেমন অ্যাকাউন্ট খোলার ফর্ম, কেওয়াইসি এবং লেনদেনের বিবৃতি ইত্যাদি পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলে।

লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান এর আগে সেনা সদরদপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। পরে তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ