Views Bangladesh Logo

মেট্রোরেলের চার স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান

মেট্রোরেলের যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে রাজধানীর চারটি স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সংস্থাটি।

ডিএমটিসিএল জানায়, উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনের নিচে অভিযান চালিয়ে ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি ফুটপাত দখল না করতে সংশ্লিষ্ট দোকানদারদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মেট্রোরেলের নিচের ফুটপাত দখলমুক্ত রাখা এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়।

অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহায়তা করেন।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ