হরমুজ প্রণালিতে অবাধ চলাচলের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা কোনো অর্থপ্রদান বা টোল ছাড়াই নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইরান এই জলপথ দিয়ে জাহাজ পার হতে ফি নিতে পারে বলে ইঙ্গিত দেওয়ার পর ইইউয়ের এই প্রতিক্রিয়া এলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেন, আন্তর্জাতিক আইন নৌ চলাচলের স্বাধীনতার নিশ্চয়তা দেয়, যার অর্থ কোনো ধরনের অর্থপ্রদান বা টোল থাকবে না। নৌ চলাচলের স্বাধীনতা একটি সর্বজনীন সম্পদ এবং তা সুরক্ষিত রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে