Views Bangladesh Logo

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন পেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কাছে বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের চূড়ান্ত প্রতিবেদনের একটি অনুলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন মিশনপ্রধান ইভার্স ইজাবস।

সোমবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবেদনের কপি হস্তান্তর করেন তিনি। চূড়ান্ত প্রতিবেদনে মোট ১৯টি সুপারিশ উপস্থাপন করা হয়েছে।

প্রতিমন্ত্রী নির্বাচন পর্যবেক্ষক মিশন মোতায়েনসহ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) ইইউর প্রধান পর্যবেক্ষক সংবাদ সম্মেলনে প্রতিবেদন ও সুপারিশগুলো উপস্থাপন করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ