Views Bangladesh Logo

টর্নেডো সতর্কতায় হোটেলবন্দী ইংল্যান্ড দল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের বেস ক্যাম্পে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই টর্নেডো সতর্কতার মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল দল। জরুরি সতর্কবার্তার পর ক্যানসাস সিটির হোটেলে অবস্থান নিতে বাধ্য হন খেলোয়াড় ও কর্মকর্তারা।

শনিবার ফ্লোরিডা থেকে ক্যানসাস সিটিতে পৌঁছে স্থানীয় সময় বিকেলে অনুশীলন করে ইংল্যান্ড। প্রায় ৭০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত সেই সেশনে দলের ২৬ জন খেলোয়াড়ই অংশ নেন।

তবে সন্ধ্যার দিকে আবহাওয়ার দ্রুত অবনতি ঘটে। শহরজুড়ে টর্নেডো সতর্কবার্তা জারি হলে ইংল্যান্ড দলের সদস্যরাও মোবাইল ফোনে জরুরি বার্তা পান। সেখানে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সতর্কতার পর পুরো দল হোটেলের ভেতরে অবস্থান নেয়। নিরাপত্তার কারণে শহরের একটি ‘ফ্যান ফেস্টিভ্যাল’ও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের সময় ঘণ্টায় ৮০ মাইল (প্রায় ১২৯ কিলোমিটার) বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরিস্থিতির কারণে শনিবার সন্ধ্যায় টর্নেডো সাইরেনও বাজানো হয়।

এর আগে ফ্লোরিডায় ইংল্যান্ডের প্রস্তুতি ক্যাম্পও বৈরী আবহাওয়ার প্রভাবে বিঘ্নিত হয়েছিল। কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচটি বজ্রঝড়ের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হয়।

আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টমাস টুখেলের দল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ