Views Bangladesh Logo

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে আলোচনার মাধ্যমে এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলন একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি করেছে। সেই সুযোগ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, “আমাদের আস্থা ও বিশ্বাস আছে, আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব।”

তিনি আরও বলেন, সরকার বিএনপির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা করছে। এ সময় বিরোধী দলগুলোকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়ে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ