মেয়াদ শেষে রাজনীতি ছাড়বেন মাখোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, বর্তমান মেয়াদ শেষে তিনি আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না। ফরাসি সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট টানা দুই মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন, যা ২০২৭ সালে শেষ হবে।
এক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাখোঁ জানিয়েছেন, প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি যেমন রাজনীতিতে যুক্ত ছিলেন না, দায়িত্ব শেষে তেমনভাবেই রাজনীতির বাইরে থাকতে চান।
গ্রিকের সাইপ্রাস প্রশাসনের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় ইমানুয়েল মাখোঁ বলেন, তার শেষ মেয়াদে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পূর্ববর্তী সাফল্যগুলো ধরে রাখা ও এগিয়ে নেওয়া, একইসঙ্গে যেসব কাজ সঠিকভাবে সম্পন্ন হয়নি সেগুলো পুনর্বিবেচনা করা।
তিনি উল্লেখ করেন, অর্জন ও অসমাপ্ত সংস্কারের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন তার প্রধান দায়িত্ব।
ইউরোপীয় কাউন্সিলের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার ও শুক্রবার নিকোসিয়া সফর করেন ফরাসি প্রেসিডেন্ট। চলতি বছরের প্রথমার্ধে ইউরোপীয় কাউন্সিলের সভাপতিত্ব করছে সাইপ্রাস প্রশাসন, যা প্রতি ছয় মাস অন্তর সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে ঘুরে ঘুরে পালিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে