আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না: বদিউল আলম মজুমদার
একতরফা, ডামি ও মধ্যরাতে নির্বাচন করে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গেছে বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের অনেকেই পালিয়ে গেছেন। এখন নেতৃত্ব দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে, তা অগ্রহণযোগ্য হবে না।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে এসব কথা বলেন বদিউল আলম।
তিনি বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ১৯-১৬ বছরের জঞ্জাল দূর করতে বেগ পেতে হচ্ছে। তারপরও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা কমতে পারে।
তিনি আরও বলেন, সদ্য পদত্যাগ করা ইসি নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র প্রস্তুত করতে পারেনি। সে সময় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য কয়েকটি কথিত দলকে নিবন্ধন দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে