Views Bangladesh Logo

ঢাকা মেডিকেলের সামনে প্রাইভেট কারচাপায় বৃদ্ধা নিহত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে প্রাইভেট কারের চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার (আনু. ৭৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গাড়ির মালিক কামরান মোল্লা জানান, তিনি বাড্ডার বাসিন্দা। আজ ভোরে এক রোগীকে নিয়ে হাসপাতালে আসেন। ঢামেকের জরুরি বিভাগের গেট দিয়ে ঢোকার সময় পুলিশ ক্যাম্পের সামনে রাস্তায় বস্তা মুড়িয়ে শুয়ে ছিলেন ওই বৃদ্ধা। চালক আলম বিষয়টি বুঝতে পারেননি — তিনি ভেবেছিলেন, কেউ খালি বস্তা ফেলে রেখেছে। গাড়িতে জরুরি রোগী থাকায় দ্রুত সেটির ওপর দিয়েই চলে আসেন তিনি। পরে বুঝতে পেরে গাড়ি থামিয়ে ওই নারীকে জরুরি বিভাগে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত নারী ভবঘুরে ছিলেন এবং রাতে পুলিশ ক্যাম্পের সামনে বস্তা মুড়িয়ে ঘুমাচ্ছিলেন। ঘটনার পর চালক আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ