Views Bangladesh Logo

Book Fair

'একুশে বইমেলা সবসময় বাংলা একাডেমি প্রাঙ্গণের আশেপাশেই হবে'

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, অমর একুশে বইমেলার আয়োজন সবসময় বাংলা একাডেমি প্রাঙ্গণের আশেপাশেই হবে। তিনি বলেন: "বাংলা একাডেমি থেকে বইমেলা স্থানান্তরের কোনো সুযোগ নেই। এটি সবসময় বাংলা একাডেমি চত্বর ঘিরেই হবে।" বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গণপূর্ত বিভাগ এর আগে সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্যবর্ধন কার্যক্রম চালনার জন্য উদ্যান থেকে বইমেলা সরিয়ে নেওয়ার কথা বললে বইমেলা স্থানান্তরের বিষয়টি উঠে আসে। পরবর্তীতে এ বছর উদ্যানে বইমেলার আয়োজন করা হলেও পিডব্লিউডি-র এই ঘোষণায় প্রকাশকরা মাসব্যাপী বইমেলার স্থান নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েন।
এর আগে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় ঐতিহাসিক উদ্যানটির বেশ কয়েকটি গাছ কাটার পরে পিডব্লিউডির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। সেই প্রেক্ষিতে গণপূর্ত বিভাগ সোহরাওয়ার্দী উদ্যানে সবুজায়নের উদ্যোগ নেয় এবং বইমেলা সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়।
একই সময়ে, বাংলা একাডেমি কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছিল যে, আগামী এক বা দুই বছরের মধ্যেই এখান থেকে বইমেলা সরিয়ে নেওয়া হতে পারে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ অবশ্য নিশ্চিত করে যে, বইমেলা হতে পারে রাস্তার পাশে।
“কোন অবস্থাতেই বাংলা একাডেমি বইমেলা এই প্রাঙ্গন থেকে দূরে সরিয়ে নিতে চায় না। প্রয়োজনে আমরা এক বা দুই বছর অপেক্ষা করবো, উদ্যান সবুজায়নের কাজ শেষ হলে আবার এখানেই বইমেলা হবে জানান মোহাম্মদ নুরুল হুদা। "এটি বাংলা একাডেমির প্রাচীনতম ঐতিহ্য যা বাঙালি সংস্কৃতিরও প্রতিনিধিত্ব করে। বইমেলা একাডেমির প্রাঙ্গণ থেকে শুরু হয়েছিল এবং তাই বইমেলাকে জীবন্ত ও প্রাণবন্ত রাখতে, সোহরাওয়ার্দী উদ্যানেই থাকা উচিত।"
বইমেলার পরিচালক (প্রশাসন) ও সদস্য সচিব ডক্টর কে এম মুজাহিদুল ইসলাম বলেন, বাংলা একাডেমি কোন লাভ করার জন্য বইমেলার আয়োজন করে না বরং এটি আয়োজন করা হয় বাংলা ভাষা ও সাহিত্যকে উপজিব্য করে একটি প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্য।

এ বছর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৬৩৫টি প্রকাশনা ও সরকারি প্রতিষ্ঠান ৯৩৭টি ইউনিট পেয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি চত্বরে ১২০টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রকাশনা প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ