Views Bangladesh Logo

হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট প্রাণহানি ১,৩৮৬

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ পরিসংখ্যান জানানো হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের সবারই হামের উপসর্গ ছিল। পরীক্ষায় নিশ্চিত হামে এ সময়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

একই সময়ে দেশে নতুন করে ৯৬১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি পরীক্ষায় আরও ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে দেশে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন এলাকায় হাম ও হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য প্রকাশ করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ