Views Bangladesh Logo

দ্বিতীয় দিনে ইসির আপিল শুনানি শুরু

দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়নপত্রের বৈধতা হারানো প্রার্থীদের দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানি শুরু হয় যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ ছয় দিন প্রতিদিন ১১০ জন করে প্রার্থীর আপিল শুনানি হবে।

এবার প্রার্থিতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের অন্যতম সমস্যা এক শতাংশ ভোটারের স্বাক্ষর জোগাড়ে ব্যর্থ হওয়া। এ জন্য অনেক প্রার্থী তাদের সমর্থক নিয়েই ইসিতে হাজির হয়েছেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে ২ হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বাদ পড়েছেন ৭৩১ জন প্রার্থী। প্রার্থিতা ফিরে পেতে পুনরায় আবেদন করেছেন ৫৬১ জন প্রার্থী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ