Views Bangladesh Logo

একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার এক কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন চার হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা।

রোববার (২০ এপ্রিল) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান। পায়রা সমুদ্র বন্দর ব্যর্থ হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা সমুদ্র বন্দরও হবে না, খালের বন্দরও হবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ