Views Bangladesh Logo

নতুন ভোটারদের অনলাইনে আবেদনের কপি জমা দিতে বললো ইসি

সারা দেশে বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরুর এক সপ্তাহ পরে নতুন বা পূর্বে বাদ পড়া ভোটারদের অনলাইনে আবেদন করে আবেদনের কপি ডাউনলোড করে তথ্য সংগ্রহকারীকে দিতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং কোনো কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন; তাদের নির্ভুল তথ্য দিয়ে ভোটার হতে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের কপি ডাউনলোড করে তথ্য সংগ্রহকারীর নিকট দিয়ে তথ্য সংগ্রহের কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট নাগরিকগণকে অনুরোধ করা যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ