Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসনের ভোট ১৪ মার্চ

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে চার ধাপে ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচন করার তারিখও জানিয়েছে ইসি।

মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এই তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা ১৮ ফেব্রুয়ারি, ১৯ ও ২০ ফেব্রুয়ারি যাচাইবাছাই, ২২ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি, ২৫ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার এবং ১৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জোট অনুযায়ী মহাজোট পাবে ৪৮টি এবং জাতীয় পার্টি পাবে দুটি আসন।

উপজেলা নির্বাচনের বিষয়ে ইসি সচিব জানান, ‘চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোটগ্রহণ করা হবে। বিস্তারিত তফসিল পরবর্তীতে ঘোষণা করা হবে।‘


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ