Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয়ের কাছ থেকে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ তালিকা সরবরাহ করা হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে। এর মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো।

ইসি সূত্র জানিয়েছে, এখন পরবর্তী ধাপ হলো রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা। তবে এখনো ভোটগ্রহণের দিন-তারিখ চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশন শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে।

এ লক্ষ্যে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে ভোটার তালিকা সরবরাহের অনুরোধ জানানো হয়। প্রাথমিক আলোচনা হলেও সেদিন নির্বাচনের তারিখ নির্ধারণ হয়নি। ভোটার তালিকা পাওয়ার পর এখন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ