সংরক্ষিত নারী আসন: নির্বাচিত ৪৯ প্রার্থীর নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসি সচিবালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়। ইসি সচিবের রুটিন দায়িত্বে থাকা কে এম আলী নেওয়াজ এতে স্বাক্ষর করেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
বাকি একটি আসন নিয়ে এখনো জটিলতা রয়েছে। ওই আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম নামের এক প্রার্থীর মনোনয়নপত্র নতুন করে গ্রহণের আদেশ এসেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই শেষে প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপরই ওই আসনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে