Views Bangladesh Logo

মমতা ও শুভেন্দুর মোবাইল কেড়ে নিতে বলল কমিশন, অভিষেককে বেরিয়ে যাওয়ার নির্দেশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী ও রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে তাদের ফোন কেড়ে নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

গণনাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি নেই। সূত্র জানায়, নিয়ম অনুযায়ী তাদের দুজনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা গণনাকেন্দ্র না ছাড়া পর্যন্ত ভোট গণনা শুরু হবে না।

শুভেন্দু অধিকারীর প্রধান নির্বাচনী এজেন্ট জানান, এ মুহূর্তে ভোট গণনা বন্ধ রয়েছে। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় গণনাকেন্দ্রে প্রবেশের সময় হাতে মোবাইল ফোন ছিল। মমতা নিয়ম না মানা পর্যন্ত গণনা শুরু করা হবে না বলেও জানান তিনি।

অভিষেককে বেরিয়ে যাওয়ার নির্দেশ
এদিকে সাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ওই আসনের প্রার্থী বা এজেন্ট না হওয়ায় তাকে কেন্দ্র ছেড়ে চলে যেতে বলে নির্বাচন কমিশন। প্রার্থী বা অনুমোদিত এজেন্ট ছাড়া গণনাকেন্দ্রে অন্য কারও প্রবেশের অনুমতি নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ