Views Bangladesh Logo

জাতীয় নির্বাচন: স্থানীয় ভোট পর্যবেক্ষকদের আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহী স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমের কাছ থেকে ২৫ নভেম্বরের মধ্যে আবেদনপত্র চেয়েছে নির্বাচন কমিশন-ইসি। এ ব্যাপারে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বচ্ছতার স্বার্থে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। যেকোনো পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ। তফশিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের রাখতে চায় ইসি। স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের নির্দেশিকা অনুযায়ী, ব্যক্তি এবং সংস্থার সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তি বিনির্মাণ এবং মানবাধিকার বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনো নির্বাচনী অপরাধ বা প্রতারণামূলক কার্যকলাপ বা অসততার সঙ্গে জড়িত বা অন্য কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তির পর্যবেক্ষক হিসাবে আবেদন বিবেচনায় নেবে না ইসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ