Views Bangladesh Logo

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করল ইসি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জমা দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্ত নেয় কমিশন।

মনিরা শারমিনের আইনজীবী নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীর এখনো আপিল করার সুযোগ রয়েছে।

এর আগে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে (বুধবার) মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করে ইসি। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। নির্বাচন কমিশন তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থী হওয়ার যোগ্যতাসংক্রান্ত শর্তাবলি এবং প্রয়োজনীয়তা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে না পারায় শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল করা হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ