Views Bangladesh Logo

সিকিমে ভূমিকম্প, মধ্যরাতে কেঁপে উঠল উত্তরাঞ্চল

ভারতের সিকিম অঞ্চলে পরপর কয়েকটি ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়সহ আশপাশের এলাকায় কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প টের পান বাসিন্দারা।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৯ মিনিট থেকে ২টা ৩ মিনিটের মধ্যে সিকিম অঞ্চলে পরপর তিন দফা ভূমিকম্প হয়। এর মধ্যে রাত ১টা ৩৯ মিনিটে ৪ দশমিক ৫, ১টা ৪৫ মিনিটে ৩ দশমিক ৫ এবং ২টা ৩ মিনিটে ২ দশমিক ২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। একটি ভূমিকম্পের কেন্দ্র ছিল সিকিমের গ্যাংটক, অন্য দুটি উৎপত্তিস্থল গেয়ালশিং ও মঙ্গন এলাকায়।

এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশের রংপুর, নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পে আতঙ্কে অনেকের ঘুম ভেঙে যায় এবং কেউ কেউ নিরাপত্তার জন্য বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ