দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এটি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে এটি একটি।
সোমবার (১৬ মার্চ) দুবাই নগর কর্তৃপক্ষ জানিয়েছে , বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় এ উদ্যোগ নেয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, ওই ঘটনায় একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
দুবাই সিভিল এভিয়েশন অথরিটি এক্স-এ দেওয়া বার্তায় জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইরান সংযুক্ত আরব আমিরাতের দিকে এ পর্যন্ত ১ হাজার ৮শ’টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। যা তেহরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে