Views Bangladesh Logo

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহননের ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মিমোর বাবা বাদী হয়ে বাড্ডা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করলে সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার সকালে রাজধানীর বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের তদন্তে মিমোর মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং উম্মে হানি নামে এক শিক্ষার্থীর নাম উল্লেখ ছিল। চিরকুটে মিমো লিখেছিলেন যে শিক্ষককে ৫০ হাজার টাকা দিতে হবে এবং তাঁর দেওয়া উপহারগুলো ফেরত দিতে হবে। ওই চিরকুটে উম্মে হানি ও সুদীপ চক্রবর্তীকে ‘ভালো থাকার’ কথাও বলেন তিনি। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সুদীপ চক্রবর্তীর পাশাপাশি উম্মে হানিকেও হেফাজতে নিয়েছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কোনো সরাসরি সংশ্লিষ্টতা না পাওয়ায় উম্মে হানিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ