Views Bangladesh Logo

ঢাবিতে ক্লাস শুরু হতে পারে ২২ সেপ্টেম্বর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে আগামী একাডেমিক সভায় আলোচনার পর সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্র জানায়, সভায় আলোচনার মাধ্যমে ২০-২২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি আগামী একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আলোচনার পর সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিগগিরই শুরু করার বিষয়ে সবাই একমত হয়েছেন। ক্লাস শুরু হলেও পরীক্ষাগুলো আরেকটু সময় নিয়ে নেওয়া হতে পারে বলেও সূত্র জানায়।

এই সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং হলগুলোর প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ