বেশি খাইতে ইচ্ছা করলে বুড়িগঙ্গার পানি খান কিন্তু মাদক সেবন করবেন না: নাসিরউদ্দিন পাটওয়ারী
ঢাকা-৮ আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইলেকশনের টাইম আসলে কারও হাতে অস্ত্র দেয়, কারও হাতে মাদক দেয়। যদি বেশি খাইতে ইচ্ছা করে, তাহলে বুড়িগঙ্গার পানি খান। কিন্তু মাদক সেবন করবেন না ঢাকা-৮ এ। যদি আরও খাইতে ইচ্ছা করে তাহলে ময়লা খান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
তার নির্বাচনী এলাকায় মাদক ও সন্ত্রাস সবই ঢুকে গেছে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা মাদকসম্রাট আছেন তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।
তিনি বলেন, আশাবাদী যে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। কারণ আমরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে নাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমাদের কেউ নির্বাচন বানচাল করবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।
নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড দিতে পারেন। অথচ একজন মাদকসম্রাট শত শত বিলবোর্ড লাগিয়েছে। এই টাকার উৎস সম্পর্কে প্রশ্ন আছে- মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির?
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে