Views Bangladesh Logo

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. আনওয়ারুস সালাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, বর্তমান চেয়ারম্যানের তিন বছরের মেয়াদ আগামী ২৬ সেপ্টেম্বর শেষ হবে। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে নতুন চেয়ারম্যান হিসেবে ড. আনওয়ারুস সালামের দায়িত্ব গ্রহণ কার্যকর হবে।

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উপাচার্যের অনুমোদনক্রমে তাকে বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বিভাগের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে বিভাগকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

বিভাগের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণা ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নতুন চেয়ারম্যান। আগামী তিন বছরের দায়িত্বে এসব কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে বলে জানিয়েছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ