Views Bangladesh Logo

শেষ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ, কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া অ্যালবিনো জাতের সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবার খামারেই ফিরেছে। বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফেরত এনে পুনরায় নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটি ক্রেতার কাছ ক্রয় করে রক্ষণাবেক্ষণের জন্য খামারির কাছে রাখা হয়েছে। পরে খামারে বা চিড়িয়াখানায় রাখা হবে।’

প্রসঙ্গত,, মহিষটিকে ঘিরে তৈরি হওয়া তুমুল কৌতূহল এবং জনসমাগমের কারণে উদ্ভূত বিশৃঙ্খলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ বিষয়ে হস্তক্ষেপ করেন। তার নির্দেশনায় কেরানীগঞ্জের ক্রেতাকে পশুর পুরো মূল্য ফেরত দিয়ে মহিষটিকে খামারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের স্টাইল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ