রাজধানীতে বিজিবির ডগ স্কোয়াড মোতায়েন
বছরের শেষ রাত অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ উপলক্ষে রবিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেল স্টেশনের পাশাপাশি আগারগাঁও ও মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনে বিজিবির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়।
এই অভিযানের নেতৃত্ব দেন ২৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি প্রস্তুত রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে