পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকদের একটি প্রতিনিধিদলের কথা শুনেছেন এবং তাদের আবেদন গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগে ক্ষুব্ধ একদল চিকিৎসক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সেখানে যান। পরে সেখানে একটি অনানুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ ঘটে।
চিকিৎসকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সঙ্গত দাবিগুলো সরাসরি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং লিখিত আবেদন জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
আবেদনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার–এর মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত। তাদের অভিযোগ, যোগ্যতা ও জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও প্রশাসনিক জটিলতার কারণে পদোন্নতি আটকে আছে, ফলে অনেক ক্ষেত্রে জুনিয়র কর্মকর্তারা সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে