Views Bangladesh Logo

বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে আমাদের তুলনা করবেন না: তসলিমাকে ককরোচ নেতা

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই ছাত্র আন্দোলনের সঙ্গে ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আন্দোলনের তুলনা করে তসলিমা নাসরিনের দেওয়া মন্তব্যের কড়া জবাব দিয়েছেন সংগঠনটির মুখ্য সংগঠক অভিজিত দিপকে।

সোমবার (৩ আগস্ট) বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিত বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলন ও নেপালের আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরে চলা তাদের আন্দোলনের তুলনা করা হচ্ছে শুধু বদনাম করার জন্য। আমরা এক নই। আমাদের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না।

এর আগে রোববার কলকাতায় এক অনুষ্ঠানে তসলিমা নাসরিন বলেন, সিজেপির আন্দোলনের একটি ভিডিও দেখে তার বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে। তার দাবি, সে সময় ছাত্র আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছিল এবং পরবর্তী ঘটনাপ্রবাহ বাংলাদেশের জন্য ইতিবাচক হয়নি।

তসলিমার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় অভিজিত দিপকে বলেন, সিজেপির আন্দোলনের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন। দেশজুড়ে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর সংগঠনের দায়িত্ব ও পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জাতীয় নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে সিজেপি। টানা ৩৭ দিনের আন্দোলনের পর গত ২৫ জুলাই ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। পরে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় প্রহ্লাদ যোশীকে।

তবে সিজেপি জানিয়েছে, নতুন শিক্ষামন্ত্রীকেও তারা মেনে নিচ্ছে না। সংগঠনটি সতর্ক করে বলেছে, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ না দেওয়া হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে নামবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ