Views Bangladesh Logo

৫৩৬টি স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে—এমন আশঙ্কায় রাজধানীতে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামের এই কর্মসূচির আওতায় নগরীর ৫৩৬টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হবে।

শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

উদ্বোধন শেষে তিনি বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরেছে, তাই তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, পর্যায়ক্রমে ৫৩৬টি স্কুলে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে এবং স্কুলগুলোর ভেতরে ও আশপাশে মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত ওষুধ ছিটানো হবে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ