Views Bangladesh Logo

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর ‘হামলা’

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রশাসক ও এমপির ওপরও হামলার অভিযোগ উঠেছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় জানান, উত্তরখানের ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি এসটিএস এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় কিছু ব্যক্তি অতর্কিত হামলা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসক, স্থানীয় এমপি ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাঁদের ওপরও চড়াও হয় এবং হামলা চালায়। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ