রাজধানীতে 'আইস গডফাদার' চন্দন গ্রেপ্তার
রাজধানীতে মাদক হোম ডেলিভারি চক্রের অন্যতম নেতা ও 'আইস গডফাদার' চন্দন রায় (২৯)-কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ঢাকা বিভাগীয় অফিসের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলামের দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) অফিসের উপপরিচালক মো. মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে ডেমরা সার্কেলের একটি দল সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ওয়ারী এলাকা থেকে ২০ গ্রাম আইসসহ চন্দন রায়কে গ্রেপ্তার করে।
ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, রাজধানীতে অন্তত একশ’ জন ‘আইস’ ক্রেতা রয়েছে, যাদের বেশিরভাগই গুলশান-বনানী এলাকার ধনী পরিবারের সদস্য। প্রতি গ্রাম 'আইস' ৫ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে