Views Bangladesh Logo

ডিএমপির উপকমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে রাজধানীর দুটি ভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, উত্তরা বিভাগের মো. শাহরিয়ার আলীকে বদলি করে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান বিভাগে পাঠানো হয়েছে। অন্যদিকে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে উত্তরা বিভাগেরই ভারপ্রাপ্ত উপকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৫ মার্চও ডিএমপির একজন উপকমিশনার এবং চারজন অতিরিক্ত উপকমিশনারকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ