রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে: ডিএমপি
রাজধানীজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং অপরাধীদের ধরতে এই ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় ডিএমপির অস্থায়ী ক্যাম্পে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, 'তালিকাভুক্ত সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হবে। সাধারণ মানুষকে সন্ত্রাসীদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছি।'
এ ছাড়া ডিএমপি শিগগিরই হোটেল ও রেস্টুরেন্টের ম্যানেজার ও মালিকদের তথ্য এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংক্রান্ত অ্যাপ চালু করবে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে