Views Bangladesh Logo

ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানাকে পিঅ্যান্ডআর বিভাগে এবং পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) বিভাগের এডিসি এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার (এসি) পর্যায়ে একাধিক রদবদল করা হয়েছে। লালবাগ বিভাগের অনীশ কীর্ত্তনীয়াকে পরিবহন বিভাগে, সুদীপ্ত কুমার বিশ্বাসকে লজিস্টিকস (ইকুইপমেন্ট) বিভাগে এবং ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের পেট্রোল-কোতোয়ালি জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য আদেশে মুশফিকুর রহমান তুষারকে লালবাগের চকবাজার জোনে, তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং শেখ সুরাইয়া উর্মিকে পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া মো. মাহফুজার রহমানকে বঙ্গভবন নিরাপত্তা-১, নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক মিরপুর বিভাগ, মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের পেট্রোল-ক্যান্টনমেন্ট জোন এবং সাকিলুর রহমানকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে পদায়ন করা হয়েছে।

ডিএমপির আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের নির্ধারিত কর্মস্থলে যোগদানের জন্য ৬ আগস্টের মধ্যেই বর্তমান দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ