Views Bangladesh Logo

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

ঢাকা মহানগরীতে পবিত্র শবে বরাত উপলক্ষে সব ধরনের আতশবাজি, পটকা, ফানুস এবং গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে শবে বরাত উদযাপিত হবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা, শান্তিপূর্ণ উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারার অধীনে এই সিদ্ধান্ত নিয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীতে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো, বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ