Views Bangladesh Logo

জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, থানা পল্লবী

ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিটকে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সভায় জানানো হয়, জুন মাসে অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি পেয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার পুরস্কার অর্জন করেছে পল্লবী থানা। দ্বিতীয় হয়েছে তুরাগ থানা এবং তৃতীয় স্থান পেয়েছে শাহজাহানপুর থানা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে ডেমরা জোনের এসি শামীম হোসেন প্রথম এবং মোহাম্মদপুর জোনের এসি আবদুল্লাহ আল মামুন দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে প্রথম হয়েছেন আদাবর থানার এসআই তরুণ কুমার এবং দ্বিতীয় হয়েছেন পল্লবী থানার এসআই সাইফুল ইসলাম। সহকারী উপপরিদর্শকদের (এএসআই) মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন যাত্রাবাড়ী থানার আখতারুজ্জামান মণ্ডল পলাশ এবং দ্বিতীয় হয়েছেন মিরপুর থানার আনারুল ইসলাম।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট দেলোয়ার হোসেন এবং দ্বিতীয় হয়েছেন গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট আশরাফুল ইসলাম।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে প্রশাসন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ