Views Bangladesh Logo

ডিএমপিতে ৬ এডিসি ও ৩ এসির বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ছয়জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডেমরা জোনের এডিসি আক্রমুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) করা হয়েছে। উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) করা হয়েছে। রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এসি (এডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) রব্বানি হোসেনকে রমনা জোনের এডিসি করা হয়েছে। খিলগাঁও বিভাগের এসি (এডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) মু. আল. আমিন সরকারকে উত্তরা জোনের এডিসি করা হয়েছে। সবুজবাগ জোনের এসি (এডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত) মীর মহসিন মাসুদ রানাকে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।

এছাড়া আরেকটি আদেশে ডিএমপির গোয়েন্দা শাখা (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন সাউথ)-এর এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে। মিরপুর পেট্রোল শাখার এসি মীরপুর মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোন (ট্রাফিক)-এর এসি করা হয়েছে। আর মোহাম্মদপুর জোন (ট্রাফিক)-এর এসি মির্জা মো. সাইযুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে বদলি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ