Views Bangladesh Logo

বৃষ্টিতে জলাবদ্ধতা: রাজধানীবাসীর জন্য ডিএমপির ট্রাফিক পরামর্শ

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে রাজধানীবাসীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াত এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (১৩ জুলাই) সকালে ডিএমপির গুলশান বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, জলাবদ্ধতার কারণে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলের গতি ধীর হয়ে পড়েছে।

ডিএমপির তথ্যমতে, বনানী কবরস্থানের সামনে ঢাকা গেট সড়কের উভয় পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্পেও পানি জমে যান চলাচল ধীরগতির।

এদিকে ক্যান্টনমেন্ট গার্লস স্কুলসংলগ্ন এলাকায় জলাবদ্ধতার কারণে মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে ইসিবি সড়ক হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে যাওয়া যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

এছাড়া যমুনা ফিউচার পার্কসংলগ্ন এলাকায় পানি জমে থাকা এবং ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলমান থাকায় সেখানেও যানজটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় রাজধানীবাসীকে অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়া এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ