Views Bangladesh Logo

৭ দিনের মধ্যে সরাতে হবে অবৈধ নাইট কোচ কাউন্টার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর যানজট কমাতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ কার্যদিবসের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুট পারমিট ছাড়া পরিচালিত আন্তজেলা নাইট কোচ কাউন্টার, অবৈধ পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে মহানগরে যান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং রাতেও যানজট তৈরি হচ্ছে। এ অবস্থায় নির্ধারিত টার্মিনাল — গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ — ছাড়া ঢাকা মহানগরের অন্য কোথাও আন্তজেলা বাসের কাউন্টার পরিচালনা, পার্কিং বা যাত্রী ওঠানামা না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ