ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুইদিনের অভিযানে ২৫৫০ মামলা
রাজধানী ঢাকায় গত দুইদিন বিশেষ অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২৫৫০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানকালে বিভিন্ন অপরাধে ৮৬৫টি গাড়ি ডাম্পিং এবং ৪৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।
বিভাগভিত্তিক মামলার পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ৬১৯টি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। এ বিভাগে ৩৮টি বাস, ৩৯টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি চালিত অটোরিকশা ও ২৮৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। এর পরই ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬২টি মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে ৩০টি বাস, ৪টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেল।
এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬০টি মামলা (৫৫টি বাস, ২০টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৫৪টি মোটরসাইকেল), ট্রাফিক-লালবাগ বিভাগে ২২২টি মামলা (১০টি বাস, ১৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেল) এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২০টি মামলা (১৫টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেল) করা হয়।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৯৭টি মামলা (৩৪টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেল), ট্রাফিক-রমনা বিভাগে ১৬৪টি মামলা (১৩টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেল) এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫৫টি মামলা (৩৪টি বাস, ১৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেল) দায়ের করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার (২০ ও ২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক পরিচালিত অভিযানে এসব মামলা করা। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মতামত দিন