Views Bangladesh Logo

তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫২

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ জুন) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৭ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ২০ জন, আদাবর থানা থেকে ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৮ জন এবং হাতিরঝিল থানা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ