Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপি'র বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮৭

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, সন্ত্রাস, দস্যুতা, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন এবং মাদক কারবারের অভিযোগে ৪৯ জন।

সোমবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির একাধিক ইউনিট সমন্বিতভাবে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ