Views Bangladesh Logo

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৭০

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে মোট ৭০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি, ছিনতাইকারী, দস্যু, ডাকাতি মামলার আসামি, চাঁদাবাজ এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির বিভিন্ন ইউনিট ৬৩ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে, পৃথক অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ছয়জন মাদক কারবারের সঙ্গে জড়িত এবং একজন দস্যুতা, ছিনতাই ও ডাকাতি-সংক্রান্ত মামলার আসামি।

ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ, তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ১৩ জন এবং মাদক কারবারের অভিযোগে ৩৯ জন রয়েছেন। এছাড়া অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া আলামত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ