Views Bangladesh Logo

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১২, মাদক ও নগদ টাকা উদ্ধার

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় মাদকদ্রব্য, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৪৮টি মামলা করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পরিচালিত এসব অভিযানে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৪০, ওয়ারী বিভাগে ৭০, মতিঝিল বিভাগে ৭১, তেজগাঁও বিভাগে ৪৭, মিরপুর বিভাগে ১১৬, গুলশান বিভাগে ৫৬, উত্তরা বিভাগে ৫৬ এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে পুলিশ ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩টি ইয়াবা বড়ি, ৫০ বোতল এসকাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, পাঁচটি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ