Views Bangladesh Logo

অসুস্থ স্বামীর সেবায় দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে মেয়ের আবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাত দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন তার মেয়ে তানি দীপাভলী নাওয়াজ। তার স্বামী তওফীক নাওয়াজ গুরুতর অসুস্থ থাকায় মানবিক বিবেচনায় এই আবেদন করা হয়েছে।

বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদনটি জমা দেওয়া হয়।

আবেদনে উল্লেখ করা হয়, তওফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে ক্যান্সার, লিভার জটিলতা ও স্ট্রোক-পরবর্তী সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

তানি দীপাভলী নাওয়াজ বলেন, তার বাবার চিকিৎসা তদারকি ও পাশে থাকার জন্য ডা. দীপু মনির উপস্থিতি অত্যন্ত জরুরি। এ কারণে সাত দিনের জন্য প্যারোলে মুক্তির অনুমতি চাওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক জানান, আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ২১ মাস ধরে কারাবন্দি আছেন।

আবেদনে আরও বলা হয়, দীপু মনির স্বামীর শারীরিক অবস্থা গত কয়েক দিনে আরও অবনতি হয়েছে। মানবিক কারণে এই সংকটময় মুহূর্তে তার পরিবারের পাশে থাকা জরুরি বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ