Views Bangladesh Logo

ভোটার‌দের চাপ দেওয়া হ‌চ্ছে কি না কূটনী‌তিকরা জান‌তে চেয়েছেন: সিইসি

গামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দেওয়া হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন বি‌দে‌শি কূটনী‌তিকরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার কূটনীতিকদের বলেছেন, ভোটারদের ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না, বরং ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে।

এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) ভোট সংক্রান্ত কো‌নো অভি‌যোগ পে‌য়ে‌ছে কি না তাও বি‌দে‌শি কূটনী‌তিকরা জান‌তে চে‌য়ে‌ছেন বলে জানান সিইসি।

এর আগে নির্বাচনের প্রস্তুতি জানাতে বিকেল ৩টায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে পররাষ্ট্র ও নির্বাচন কমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়। এরপর বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষে হোটেল ছাড়েন কূটনৈতিকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ